Wednesday, 19 February 2020

পঙ্কজ চক্রবর্তী





খাঁচা

মা ভাত বেড়ে দিচ্ছে গভীর রাতে
এই দৃশ‍্যের পাশে বসে আছে ঘুমন্ত প্রেমিক

মা তাঁকে চেনে না
অকালমৃত স্বামী ভেবে খাওয়ার আসন পেতেছে

অনেক রাতে ছাদের উপর শুনতে পাই
পাগলের অট্টহাসি

যেন ছদ্মবেশ - প্রতিটি পুরুষের একই বিষণ্ণতা

টপকে যাচ্ছে সংসার
বলছে  : আমার অনেক কাজ,এভাবে ডেকো না


 

1 comment:

  1. বেশ ভালো লাগলো।

    ReplyDelete

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে