রিজেকশন
চোখে চোখে সম্মতি,
অথচ লোকালয়ে আপত্তি।
আর সেভাবেই এসেছিলেন আপনি।
এসেছিলেন, আর আচমকা চলেও গেলেন।
চলে যাওয়ার থেকেও,
চলে যেতে পারে এই ভয় আত্মঘাতী !
কত অপমা্ন, মৃত্যু হাতে নিয়ে ফেরা
রুগ্ন সকা্ল, তপ্ত দুপু্র, বিষাদ শিরা ।
আপনি যেমন ভাবেননি আমি ছেড়ে যেতে পারি,
বুঝিনি আমিও প্রেমহীন পাল্লা এতটাই ভারী ।
অথচ, বাজারের ফর্দে, সাবানের গন্ধে, ঘুমের ওষুধে,
ডায়রির মতন আপনাকেই লিখে চলেছি ।
লিখে চলেছি প্রতারণা, বিচ্ছেদ, ভুশুণ্ডির মাঠ আর
বন্ধ ঘরের ভিতরের দাঙ্গার হেডলাইন ।।

No comments:
Post a Comment