একটি কবিতা
আমাদের তালিকা
সার দিয়ে বৃষকাঠ,
তালিকায় আছি তো!
কেরোসিনের লাইন,
রোমকূপ পোড়ে যে।
তালিকায় আছি তো!
রঙ্গন সরু গলা,
ভিক্ষে চাই হেঁকে,
সারিতে চলে লোক।
তালিকায় আছি তো!
আস্তাকুরের পাশে,
দিনান্তের শীত-
ঢেকেছে গা হাত পা।
পেটে শূন্য দাবী।
তালিকায় আছি তো!
খই উড়ে এল পথে,
খই ফোঁটা শরীর-
হঠাৎ ফেটে ওঠে।
বুজে আসে জগৎ,
তখন বুঝি আমি-
শব তালিকা যেটা,
সে তালিকায় আছি।

No comments:
Post a Comment