এই মুহূর্তে
এই মুহূর্তে যারা আমার শরীর ছুঁয়ে দেখবার জন্য সাতবার ভাবছেন
এই মুহূর্তে যারা আমার খুলির ভেতর কথা সাজিয়ে রাখছেন
এই মুহূর্তে যারা আমার কুয়াশার ভেতরে বসে মদ গিলছেন
এই মুহূর্তে যে চারজন এখনো আসতে পারেননি
এই মুহূর্তে যারা কেটে পড়ার ভঙ্গিমায় দূরে অপেক্ষমান
এই মুহূর্তে যারা তালিকা নতুনভাবে তৈরী করবার জন্য প্রস্তুতি নিয়েছেন
আমি নিশ্চিত তারা প্রত্যেকেই অনুগল্পের প্রবর্তক
আমি নিশ্চিত তারা প্রত্যেকেই বৃদ্ধাশ্রমে গচ্ছিত রেখেছেন শালিখের ওম
আমি নিশ্চিত তারা প্রত্যেকেই উৎসে ঝুলিয়ে রেখেছেন শূন্যস্থান।

No comments:
Post a Comment