Wednesday, 19 February 2020

শান্তনু পাত্র





আদরণীয়
ঘামগুলি জমতে জমতে
বিন্দু বিন্দু রূপকথা থেকে জেগে ওঠে দ্রোহ
দেয়ালে দেয়ালে যার প্রতিধ্বনি
প্রতিধ্বনি অরণ্যেও, কাণ্ডে কাণ্ডে, স্মৃতির নগরে
ব্যথারা নিয়েছে জন্ম
দেহের গোপনে সদ্য যুবতি হয়েছে ফুলগুলি
তুমিও আদরণীয় হয়ে ওঠো বারবার
আদরে আদরে ডুবে যায় দেহ-মন
চোখে চোখে আজ কিছু প্রদিবাদ দেখে
পাতার আড়ালে যায় শিকারের গান
একবার তুমিও ঠোঁটে প্রবিষ্ট দাঁড়াও
শুশ্রূষায় বেঁধে নিয়ে স্নেহের সন্তান।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে