Wednesday, 19 February 2020

অচিন্ত্য রায়





ভাষা

খাঁচার গায়ে পরাধীনতার শেকল
ভেতরে পাখিটা কী স্বাধীন ?

ছোলা খায়।
গান গায়।
কেবল উড়তে পারে না।

ডানায় ,ক্রমশঃ জং বলিষ্ঠ হয়
ও- যে বুলি বলে...

তুমি কী শুনেছো সেই ভাষা
যার জন্য ইতিহাস লিখে রেখেছে

                একুশের পরাক্রম।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে