Wednesday, 19 February 2020

পিন্টু পাল





সেই ছেলেটা  আজও নদী হতে পারেনি 
       

   ১.
সেই ছেলেটা নদী হতে চেয়েছিল 
মেয়েটা আলগা গায়ে, মুচকি হেসে বলেছিল
---তুমি বরং জাহাজ হয়ে যেও
----জাহাজ ? 
---গাঢ় অন্ধকারে সাদা পাল উড়িয়ে উড়িয়ে দু'দাঁড় টেনো 
---জানো,ভীষণ একা আমি 
  ---আমার বুকে জায়গা অনেক,  জাহাজ বেঁধো তুমি



২.
সেই ছেলেটা নদী হতে চেয়েছিল

ওই সেদিন রাতে 
আধখানা চাঁদ
ধূসর সমুদ্র মেখে হিমেল জ্যোৎস্নায় বলেছিল  

---খোকা, বাবা হবে শুনি...?

  ৩.
পাগল হাতির মতো পেরিয়েছিল কালো খা-খা মাঠ
পায়ে পায়ে স্বপ্নচিৎকার 

ঘুমভাঙা বুক | রক্তমাখা ছেঁড়া ব্লাউজ আর রক্ত দেখে 
জ্বলজ্বলে আবেগ কেঁদে বলেছিল 
---এ শরীর কতটা শান্তি দেয় ? 

 ছেলেটা আর জাহাজ হতে চাইনি

৪.
তিন মাস | সময় ঢুকেছিল শরীরে | 

তারপর, এক নীলকন্ঠ পাখির মতো  সাঁঝআঁধারে
মেয়েটা কাঁদতে কাঁদতে ছেলেটার দু'পা জড়িয়ে 
---ভালোবাসি 
---ভালোবাসি মানে ? 

মেয়েটা আজ মা হয়েছে 

 সেই ছেলেটা  আজও নদী হতে পারেনি 

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে