Wednesday, 19 February 2020

সঞ্চালিকা আচার্য




ভ্রষ্ট 


এই নাপাক বাসরঘরে এলোমেলো ঠোঁটে সঙ্গমের পর, নাভিমূলে জেগে ওঠে এক নীলরঙা বিষাদসমুদ্র।

যে রাতে সমগ্র নক্ষত্রমণ্ডলী প্রতিচ্ছায়া ফেলে ওই সমুদ্রের ওপর, জলীয় বিভাজন থেকে এক প্রজাপতির জন্ম হয়।

স্থানীয় সংবাদ থেকে ছিটকে আসা রক্তের ছোপ তার অপরূপ পাখায়। এই অ্যালবিনো পেঁয়াজের মতো রঙহীন পৃথিবীতে ওইটুকু স্থানই বর্ণময়। 

সামান্য প্রজাপতিটি অমরত্বকে স্কাই-রকেটে চাপিয়ে আকাশের দিকে ছুঁড়ে দিয়েছে।     
 
আর কোনও পবিত্র নদী নেই কোথাও।

কোনও দেবস্থান থেকে শুভ্র আলো এসে, নষ্ট আত্মাকে আর বলবে না—
 
এসো, অবগাহন সেরে নাও। 
আবার মানুষ হও।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে