সময়
পতাকাওয়ালা দুটো নীল ঘড়ি থেকে
কাঁটা বের হয়ে এতগুলো মানুষের
গলা ফুটো করে দিল
তবুও তোমার ঘড়ি চাই!
সরল সুস্থির রক্ত একা একা পড়ে আছে
পিছল রাস্তায় তুমি পা বাঁচিয়ে বাঁচিয়ে চলেছো
কতদিন এভাবে কাটাবে?
দুটো থেকে যদি দুহাজার ঘড়ি উড়ে আসে
পারবে কাঁটা ভেঙে উলটো পথে হেঁটে যেতে?
লবণ পাথর
তুমি চলে যাচ্ছো
জোরালো প্রত্যাখানে...
জোরালো প্রত্যাখানে...
তাও তাকিয়েই থাকি।তাকিয়েই থাকি
না বোঝার অজুহাতে।
না বোঝার অজুহাতে।
কখন পাশ কাটিয়ে উড়ে গেল
বিস্তারিত মেঘ।লকলকে সমুদ্রখানি
নাচতে নাচতে নীল... এসবের কিছুই জানিনা।
বিস্তারিত মেঘ।লকলকে সমুদ্রখানি
নাচতে নাচতে নীল... এসবের কিছুই জানিনা।
সচেতনে ঝড় এলে
চোখের সংগম মুছে দেখি
আমি এক আধোডোবা লবণ পাথর
যাকে রোজ খেয়ে ফেলে অন্যমনস্ক সাদা বুদ্বুদ।
চোখের সংগম মুছে দেখি
আমি এক আধোডোবা লবণ পাথর
যাকে রোজ খেয়ে ফেলে অন্যমনস্ক সাদা বুদ্বুদ।

No comments:
Post a Comment