Wednesday, 19 February 2020

রঙ্গীত মিত্র






লাল  কেল্লা 



বাজারে বিক্রি হচ্ছেন স্বয়ং ঈশ্বর 
তার দেহ কেটে নিয়ে যাচ্ছে শিল্পপতিরা।

আগুন জ্বলছে চারিদিকে 
বিশ্বাসহীনতা নামক সাপ নিয়ে প্রবল আতঙ্ক।

তোমার মুখে সেলোটেপ লাগানো হয়েছে 
তোমার বোনকে ওরা তুলে নিয়ে গেছে

তোমার হাত, পা 
বোমা দিয়ে বাঁধা।

আর্টিফিশিয়্যাল ইন্টালিজেন্সে 
সুখ পালন করছে গণতন্ত্র । 

অথচ 

অন্ধ্র, ঝাড়খণ্ড আর ছত্রিশগড়ের বনাঞ্চল
যেখানে সূর্য মাথায় ফেট্টি দিয়ে থাকে । 
 
তোমার বিষ – বাষ্প তারা চায় না 
আজাদি শব্দটা তাদের খুব কাছের। 

আমি শুনতে পাচ্ছি 

তাদের জানলা খোলার আওয়াজ।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে