Wednesday, 19 February 2020

রণজিৎ অধিকারী




কোত্থেকে এরা সব আসছে! 
     

যদি জানা না-থাকে, কোত্থেকে এরা সব আসছে ; যেমন হাওয়া, --
মেয়েটি বলল যে, "আজ চমৎকার আবহাওয়া' -- বলে খিলখিল হেসে উঠল। 
একটা মথ কিংবা প্রজাপতির মতো কেউ হাওয়ায় পাক খেতে খেতে 
পূর্বনির্ধারিত  এক ঘূর্ণির ভেতর বসন্ত এনে ফেলে, সে জানেওনা 
বসন্ত কী! 

তবু আজ এই চমৎকার আবহাওয়া! 

ভাবো কোত্থেকে এরা সব আসছে! -- আমি সেইসব
জিজ্ঞাসু যোনির কাছে গিয়ে চাক্ষুষ করি আদি কম্পন কিংবা
টানটান স্তনবৃন্তের মুখোমুখি হয়ে পড়ি  জরদগবের মতো 
-- এরা সব কোথা থেকে আসে, -- হয়তো ভেবেছে  এই আবহাওয়াই 

শেষমেশ বসন্ত এক আবহ, আর হাওয়ার ঘূর্ণির ভেতর পাতারা 
খিলখিল হাসতে থাকে।                                 

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে