Wednesday, 19 February 2020

সৌভিক গুহসরকার





শেখাও শ্রাবণ, শেখাও আম্রমঞ্জরী


আমার সমস্ত রাখাল আজ বাঁশি ভুলে গেছে
তুমি তাকে কৃষ্ণ শেখাও

আমার সমস্ত ধনুক আজ বসন্ত ভুলে গেছে
তুমি তাকে আম্রমঞ্জরী শেখাও

কী ইচ্ছে হয়েছে কিন্তু শুরু হয়নি? কী শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি? কী শেষ হয়েছে কিন্তু আলো হয়নি? 

কে হরিণ বুঝেছে অথচ অরণ‍্য পায় নি? কে ময়ূরপঙ্খী বুঝেছে অথচ জলমণ্ডল পায় নি? কে জন্ম বুঝেছে অথচ গর্ভ পায় নি?

আমার সমস্ত মেঘ আজ বৃষ্টি ভুলে গেছে
তুমি তাকে শ্রাবণ শেখাও

আমার সমস্ত নক্ষত্র আজ দহন ভুলে গেছে
তুমি তাকে আগুন শেখাও

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে