সারাংশ
গঙ্গাস্নানে মন খারাপের গন্ধটা গেলো না
আমার জিভে নোন্তাজলের স্বাদ,ঢোক গিলছি বাধ্যস্বরে
সহজ সুরে মেতে যায় কলরব, মনের কোণে তবু বিষন্নতা
যে যার ঘরে ফেরে আপন ঘর ভুলে মোহবশে
গঙ্গাবক্ষে থাকে উলঙ্গ ছেলে কোলে অসংখ্য মা
ওরা সারাংশ বোঝে কি? সত্য নির্জন সে ঘর
বিসর্জনের পরেও তাই ওদের ঘরে ফেরার তাড়া নেই
ওরাও মিলিত হবে সম্মেলনে, আপন ঘরে...

No comments:
Post a Comment