Wednesday, 19 February 2020

বিশ্বজিৎ মাহাত




মাছি 

১.
গলে যায়
শতছিদ্র জীবনের মৌ 
চিরুনির ফাঁক দিয়ে
হে লতা ঘেরাও করো, ফুটো জীবনের মাছি 
২.
শুয়োর অন্তিমদশা আমাদের। কীভাবে আটকাই?
উড়ুক, গড়িয়ে যাক কয়লামাখা জানালায়
নুড়ি হও। শূন্য হও। লাথি খাও ভ্রুণ
৩. 
কান্নাও দূষণ,
এক প্রকার দর্শন
ঘিলুর ভেতরে তার বিদ্যুৎ ভীষণ
ভনভন বুড়ো মাছি, দৈবিক শরীর
কত ঠোকরের পর 
কত বিশুদ্ধির পর কান্নারও জীবনী লেখা হয়

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে