Wednesday, 19 February 2020

সুপ্রভাত মুখোপাধ্যায়






একুশের ঘর-বাড়ি

একুশ একুশ করে চলে গেছে কতো ফেব্রুয়ারি
তরুণ তপন মনে আমাদের সব ঘর-বাড়ি
একাকার বসে আছি বাংলা ভাষা এই পরিচয়ে
আমরা বাঙালি শুধুহিন্দু, মুসলিম নই আর
সবার ওপরে ভাই আমরা মানুষ মাত্র , দাদা
পোকা মাত্র, ফড়িং, পতঙ্গ  মনে মনে খুব আজ

কতো কাদা, ধুলো বালি বাঙালির নদীতে, পুকুরে
ভরে থাকো খালে ডালে, পাখি তুমি, আমাদের চেনো
বাজার থেকেই যাহা কিছু প্রয়োজনে একটু কেনো
কিনে দাও ভালবাসা, বেচতে থাকো ভালবাসা আরও
সবার নতুন মনে তুলে ফেলো মেঘ থেকে কালো
যতদূর ভাল হয়আমাদের সব থেকে ভাল
জমিয়ে গানের তালে বাদ্য ওই  বেঞ্চে বসে শিস
এক লাফে ঝরে যাক সিঁদুরে মেঘের সব বিষ

ভাল কিছু লাগবে তাই প্রিয় সুখ ফুল থেকে খসে-
জেগে থাকে ঠোঁটে ঠোঁট আমাকে জড়িয়ে ধরো কষে---

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে