Wednesday, 19 February 2020

তন্দ্রা ভট্টাচার্য




বুক পকেট
       

 ভাবনার বুক পকেটে 
সময়ের নিষ্ঠুর কাঁচি ছেঁটে দেয়
কত নাবালক সুখ ।একটু একটু করে জমিয়ে রাখি ,রোজকার বেঁচে থাকা।
নিঃশ্বাস এক চরম অবিশ্বাস্য শব্দ জব্দ।
জড়তা নিয়ে জড়িয়ে আছে নারীত্বের অপমান।
কত কলম চষে ফেলেছে হাজার কবিতা
মেয়েদের ঠোঁট ,বুক ,চিবুক _ঘাড়ে পিঠে 
সুললিত মাংসের পসরা,কত দামে কে কেনে ?
রান্না ঘরের চার দেওয়ালে 
সুপরিপাক সভ‍্যতার ঘ্রাণ

তপস্বী বেড়াল দুবেলা খোঁজ নিয়ে যায়।
অহংকারী মেয়ে সেলাই এ নকশা 
তোলে সূচের আঘাতে।
কন‍্যেরা কী নিজের ভালো বোঝে ?
কন‍্যেরা সব সুখের হাটে পণ‍্য।
ধোপাঘাটে সাফ হয়,কালের ময়লা 
আসলে ভালো থাকা মেয়েদের ঠিক সয় না।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে