Wednesday, 19 February 2020

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়




লাভ দিবস

খিড়কি দিয়ে উট চলে যায় 
দিগন্তে লাল টিপ
জ্বলছে দুচোখ কোটরে তার বেদুইনের লেন্স
প্রেম দিবসে লাভিউ বলবে না!

বাগান থেকে বেরিয়ে এল সবুজ রঙের সাপ
অ্যাডাম আপেল সেদ্ধ খেও,ইভ হোটেলের রুমে
অ্যানাইনিন যা লিখেই গেছে হেনরি এবং জুনে
বরং তুমি সুধীন্দ্রনাথ পড়ো।

আপনি তুমি তোকেই বলি
বসন্তে আজ কাঠবেড়ালি ভালো
প্রেমে এবং খুনখারাপে ভাবছে সবাই জিন্দা হবে বাজার
কে জানিত উহারা সব মৃত
হায় সজনী পরের বছর থিম যে'কথামৃত'!

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে