Wednesday, 19 February 2020

সন্দীপন দাস






মোহ
     

তোমার হাত গলে যে জলটুকু ছলকে পড়ে তা চেনা ব্যথা
দমকা হাওয়ায় উড়ে যায় মেঘ, ধুলোমাখা বর্ণপরিচয়ের ছেঁড়া পাতা
কেবল শুন্যতা জেগে থাকে এপথ থেকে ওপথ
ওপথ থেকে এপথ... অন্ধকারের অবস্থাও তাই
এ ভোরের আলো ফোটার আগেই পিঠে চাঁদ বেঁধে
গোপনে পাড়ি দ্যায় সীমান্তে...আগুনপাখিদের দেশে... ঝরাপাতার দেশে...

তোমার খোঁপা থেকে অসাবধানতায় যে অক্ষরগুলো ছিটকে পড়ে
ধ্রুপদ ঘরানার দেশে, তাদের গায়ে লুকিয়ে থাকে গোপন রক্তের দাগ
তারা এ কবিতাকে একা ফেলে মিলিয়ে যায়...
মিলিয়ে যায় কাঁটাতারের ওপারে...

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে