Thursday, 20 February 2020

অরিজিৎ চক্রবর্তী





অভিজ্ঞান


প্রাকমিলনের মৌন অভিসারে
আমি ক্যামেরার ভিউফাইন্ডারে চোখ রাখলাম

তোমার নাম দিলাম ভোরবেলা

প্রাণের কাছে পদ্ম ফুটলো,
তাকে জড়িয়ে ধরলো সাপ

তারপর বহু অনুপম জলাশয়ে
তেইজি সাগার মতো
হাঁসের ছবি তুলে তোমাকে
বানালাম হাঁস

তুমি ভাসালে নিজেকে...
তুমি ওড়ালে নিজেকে...

কত হাঁস, কত গভীরতা

জলরেখাময় পৃথিবীর
চৈচৈ হাঁসগুলি
তেইজি সাগাকে যেমন বলত,
আমাকেও বলল তেমন : এসো ছবি নাও সাদা প্রজনন...

স্থির হলো আমার প্রণাম!

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে