যেখানে যাওয়ার নেই
যাতায়াতের রাস্তায় কিছু স্টেশন থাকে যেখানে কখনোই নামা হয় না
রোজই মনে হয়, নেমে পড়লে মন্দ হয় না
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, মায়া বাড়ায়
রাস্তা আটকে কখনো দাঁড়ায় না বলেই
অচেনাই থেকে যায়
এদের এড়িয়ে যেতে যেতে একসময় ঠিক গন্তব্য এসে পড়ে
যেখানে যাওয়ার ছিল না কখনো, আর যেখানে কখনো যেতে নেই
যেখানে পৌঁছনোর কথা ছিল, আর যেখানে কখনো পৌঁছনো যায় না
এই দুই-এর মাঝে তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখি
মনে হয়, নেমে পড়লে মন্দ হত না
অথচ গন্তব্যে পৌঁছতে পৌঁছতে প্রতিবার
এভাবেই সমস্ত সম্ভাবনা খারিজ হয়ে যায়

No comments:
Post a Comment