ভাষা
ছাতিম আর কুর্চির সুবাস নিয়ে তুমি আমার মন কেমনের দরজায় দাঁড়াও;
হলুদছোপ গেরস্থালীর কন্দরে তুমিই গোপন করেছো আমার আমিকে;
সুজাতা পায়েসান্ন নিয়ে যে ভাবে তথাগতকে নিবেদন করেছিলো সে ভাব তুমিই;
যুদ্ধে প্রস্তুত হওয়ার আগে তোমায় অঞ্জলি
দিই ইষ্ট দেবতা;
'ঘাসফুল'ছোঁবো বলে, 'ভালোবাসি'বলবো বলে,
মা'য়ের আঁচলে চুল মুছবো বলে, তোমার কাছেই ফিরে আসবো;
আজ আমায় তুমি যুদ্ধের বর্ম পরিয়ে দাও।

No comments:
Post a Comment