Wednesday, 19 February 2020

শ্রীজাতা গুপ্ত




শীর্ষনামহীন 

আলগা সুতো উপচে পড়া আলোয়
ব্যথার মধ্যে জন্ম নিচ্ছে হ্রদ
জলের পায়ে সোনার নূপুর -- শহর
জলের গায়ে ঘুমন্ত শ্বাপদ
ডুবতে ভাসতে জেব্রা-ক্রসিং ফিকে
তারকোভস্কির নিকোনো আঙুল
বার্চ-বাকলে ছিটকে লাগা বুলেট
মর্স-কোডে কাঠঠোকরার বোল
হালকা ভেজা বাষ্প কাতর মস্-সবুজের মুঠোয় বিকেল
হৃদয় এখন বিপদসঙ্কুল

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে