গন্তব্য
আজীবন যুবক আর আজীবন মৃত কোনো
কবির এলিজির মত বিষণ্ণ সুরের কথা মনে হত
তোমার সকাশে। উড়ে যেত সমস্ত ঝরে যাওয়া ফুলেল দুপুর --
মৃদুল ছোঁওয়ার মত নিরুপায় বালাপোষ-প্রেম –

চত্ত্বর চত্ত্বরে যখন প্রতিভাদের সমাবেশ,
মনে পড়ে নিস্তেজ হয়ে যাওয়া ঊষা ফ্যাক্টরী।
তার বুকে চেপে বসা শপিং মলের দর, বিভিন্ন বিদেশী কুইজিন,
তোমার উষ্ণতারা আজীবন যুবক আর আজীবন মৃত কোনো
কবির এলিজির মত পড়ে থাকে মনে পড়া ঘাসে –
মরা ঘাস, মরে যাওয়া ফ্যাক্টরীর মাঠ আর
স্মৃতি হয়ে যাওয়া সব শিশুদিবসের স্যাক রেস;
কোথায় যাচ্ছি আমরা? দলবেঁধে, একা একা, বাসে --

বন্ধুরা প্রতিবাদ সেরে টেরে মলে চলে আসে।

বাহ
ReplyDeleteতোমার উষ্ণতারা আজীবন যুবক আর আজীবন মৃত কোনো
ReplyDeleteকবির এলিজিবল মত পড়ে থাকে মনে পড়া ঘাসে—