Wednesday, 19 February 2020

শোভন মণ্ডল




রাত করে বাড়ি ফেরার পর
                  

অনেক রাতে বাড়ি ফিরেছো তুমি
তোমার ঠোঁটে লেগেছিল মদের বুদবুদ
চোখের স্ফটিকে গড়াচ্ছিল জল
শাড়ির ভাঁজে আটকে ছিল আমিষের গন্ধ
সিঁড়ি দিয়ে যে তোমাকে বেডরুমে পৌঁছে দিয়েছিল
সে ধরেছিল তোমার নিবিড় কোমর
গভীর ভাবে

ভোরের আলো ফোটার আগেই
শাওয়ারে গা ভাসিয়েছো তুমি
অবলীলায় জুড়িয়ে নিয়েছো নিঝুম শরীর

স্নানঘরে খুলে রাখা পোশাকই শুধু জানে গোপন রাতের রূপকথা

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে