Wednesday, 19 February 2020

উৎপল চক্রবর্তী





স্বগতোক্তি


যে ফুলকে আজ দেখি বলে মনে হয় সেও কালান্তরে ফুটে ওঠা।
আগামী যে তারা আলো দেবে ভাবি,
সেও এক ঘটে যাওয়া দৃশ্য। আমাদের না আছে কোনও বর্তমান।
না আছে কোনও ভবিষ্যৎ।
আছে শুধু সমস্ত অতীত ঘিরে
একাকী আকাশ। দুর্বল ভ্রমণ।
তবু সেখানে মেলে রাখি
আত্মীয়তার কিছু দস্তানা ও ভেজা কোট।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে