অহংকারী
লোভের মুখে প্রত্যাখানের হলুদ বার্তা শুনে ফিরে আসি
কিংবা কিছুক্ষণ শিকারের আশায় পিঠে বোঝা নিয়ে ঘুরি তোমাদের জমায়েতে জমায়েতে
"নিতান্ত অসমাজিক প্রাণী কিংবা অহংকারী"
স্বীকার করি আমি-র সীমানাটা বাড়িয়েছি ইচ্ছেমতন
উপেক্ষা রাজনীতি হলে
আমি বীজধান ছড়াই
সমুদ্রের তলায়ও পাহাড় থাকে, শয্যার নিচে বারুদ
এভাবে প্রতিশোধ পুঁতে আসি

No comments:
Post a Comment