স্তব্ধ শব্দে মাতোয়ারা
কান্নাজল, কাল রাতে তোর শরীর দেখেছি
পাথরের মতোই হুবহু
স্তব্ধ শব্দে মাতোয়ারা
সীমারেখা পার করে সে শুধু গড়িয়ে চলে যায়
জমিন মানে তো বুক
স্থির থাকা ভাগ্যে নেই তার
পায়ের সাজানো পাতা হয়ে
মাটিতে মিশেছে বহুকাল
এখন সেভাবে মাটি দেখা যায়না কোথাও
শোষণ ক্ষমতা নেই এমন স্থানেই মিশে যেতে চায় সব জল
কান্নাজল, এসে নজরে আঙুল দিয়ে
কান থেকে বাতাস সরিয়ে
গুম শব্দে ব’লে , সাবধান হও
গোটা একজন্ম ধরে সময় পেয়েছো যারা।
অসাবধানী কান্নাজল তখনও পর্যন্ত
পাথরের মতো হুবহু সে স্তব্ধ শব্দে মাতোয়ারা....

No comments:
Post a Comment