বেস্ট সেলার
অন্ধকার, এবার চুপ
দেয়াল জুড়ে ইকিড়মিকিড় দেশ
এখানে মোহিনীমোহন রং নেই
চার তলা মল ঘেঁষা ড্রামস্টিক নেই
শুধু গোল্ডেন জুবলিতে হাঁসফাঁস বৈশাখ
তারপর সেখানেই ফিরে যাওয়া
মৃত মাছেরা চৈত্র সেলে উষ্ণতা বেচে দেয়
মুখ খুললেই বাসি গন্ধ ছাড়ে লোপাট দেশ
বিধবার চোখে নালিশ নেমে আসে
অন্ধকার,
তুমি কখনও ফুলসজ্জা বিক্রি করেছো?

No comments:
Post a Comment