Thursday, 20 February 2020

কস্তুরী সেন





ঘর


-এসব নতুন লেখা, নতুন, নতুন
-কী ক'রে নতুন, কী ক'রে
(নতুন লেখার গায়ে রোদ জল
নতুন লেখার গায়ে টবের দোপাটি)

-এখন দোপাটি হয়? 
(হয়েছিল...জলস্থলচরাচরসার)

নতুন লেখারা আসে
নতুন লেখারা বেড়ে ওঠে
(টব জানলা, দেখে যাও একই হিম মাঝরাত্রে ছাদে)

কে লেখা থামিয়ে দিল, দিয়েছিল,
-অথচ কী ভাল লিখত, এ কথা মানিই
(কয়েকবছর পর, আর গল্প খুঁজে পাওনি...)

আমিও কি পারি
কবিতা থামিয়ে দিতে
আরেকবার কেড়ে নিতে
তোমার নিশ্চিন্ত ঘর, মাথার বালিশ

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে