কাছি
নিমগ্ন যন্ত্রণা কাঁধে ক্রমশ শীর্ষে উঠি
কাছি পরে কোমরবন্ধজুড়ে
এই কাছি সমুদ্রের ডাক চিনে নিতে পারে অনায়াসে
আমার দুবাহুজুড়ে কূলভাঙ্গা সাগর আকুতি
কাটারির ঘায়ে একেএকে ঝরে পড়ে দিনযাপন
শব্দকোষ কলশিতে পড়ে থাকা শেষ চালটুকরোর মতো
দমবন্ধ হয়ে আসে ধীরে ধীরে
কাছি
কোমরবন্ধ থেকে উঠে আসে গলায়
আমি কোপ মারি
কাটারির শেষ কোপ
বিউগল বেজে ওঠে,প্যারেড শুরু হয়
জনগণমন-র মিছিল।

No comments:
Post a Comment