Thursday, 20 February 2020

পৌলমী গুহ





একটি কবিতা


নিজের হত্যার কাছে হাতজোড় করি,
দিক ভুলে যাই।
মৃত্যুকে নিজের বলে মনে হতে থাকে।
যেসব আদর ছড়িয়েছি এতোকাল,
তাদের আর্তি বাজে কানে।
বেদনার সীমা মেপে মেপে
পা ফেলি শহরের আনাচে-কানাচে।
গঙ্গাযাত্রীর চোখের মতো,
অদ্ভুত আলো ঘিরে থাকে।
রাতে বিছানায় ফিরে এসে ফের,
নিজের হত্যার কাছে হাতজোড় করি।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে