Wednesday, 19 February 2020

অরণ্যা সরকার







ঘোর

মনের ভেতর মন রুয়েছিশীতছাপ তুচ্ছতায় সেকথা
আবাদ অঞ্চল বলে কিছু নেই জেনে ফিরে যাও যত জরিপ
এসোঅন্ধতা ভাগ করে নিইডোরবেলে পুরে দিই পেরেক বন্দিশ  
চোখ তো মলাটে থামেলাবন্যের রুমঝুম জমে ভেতর স্বভাবে 
সামান্য সংগ্রহে তাইগহীন প্রলাপে ভিজে ওঠে বীজের খোয়াব
অন্ধকার গানগুলো কিশোরী বিনুনি জড়ায় এমনঅভিমানও অপেক্ষা আদরে
অঘ্রাণের আদল ধরে ঝুলে থাকা শস্যবতী শব্দেরা কি যে প্রিয়তম ঘোর
তালপাতার পাখায় রাখে ছেড়ে আসা শতকের স্নানআমি কি তেমন উদাস ?
হাওয়ার ভেতর হাওয়া দেয় যত প্রেমিক বিশৃঙ্খলাযত বেনিয়ম
খাঁচার সোনায় রাখিরাখি রূপান্তরে। ভেসে আসা পোড়া কাঠে ফসলগন্ধী কথা

এ আমার  কাদাজন্মএ আমার ফোটার মরসুম। 

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে