Wednesday, 19 February 2020

পার্থজিৎ চন্দ





বাংলা

জলের ভেতর নড়ে ওঠে ফেলে যাওয়া ধর্ষিতার দেহ
মনে হয় নীল-সরস্বতী

সারারাত বজ্রপাত শুষে এক পদ্মের কোরক
অধোমুখী পাপড়ির ছায়া ফেলে রাখে অতলের দিকে

রক্ত তুলে ঠোঁটে কবে থেকে এখানেই মাতৃকাবর্ণেরা স্থির

মনে পড়ে শাক্তভূম রামপ্রসাদের কুঁড়ে ঘরে
জন্মজন্মান্তর শেষে
গান শোনাবার অছিলায়
                 এসে দাঁড়িয়েছে লালন ফকির

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে