হত
নেভো,কিন্তু আকাশের দিকে চোখ রেখে নয়।
ধরিত্রী দ্বিধা হবে!!
হয়তো হ্যাঁ,কিংবা না।মাঝামাঝি অপার সাগর
সাঁতরানো যাবেনা।কাজল পড়েছো চোখে?ঠোঁটে চকচকে ওটা কি?রক্ত!রস!প্রসাধন-তবে নিশ্চয়ই।অনিশ্চিত কিছু না।সমীচীন
ভুতুড়ে পথের দিকে আঁকাবাঁকা দৃষ্টি নিয়ে
বালির বস্তা সরিয়ে নিজেকে শিশুর মতো
অবিন্যস্ত খুঁজে পাওয়া।
কিন্তু,যেওনা,পাহাড়ের গায়ে মেঘেদের
আনাগোনা,বাঁশের ঝোপে একটানা ঝিঁঝিঁর
সখ্য উপভোগ করো।বই পড়তে পারো,আরব্য রজনী,গান শুনতে পারো বিটলস
রবি ঠাকুর আজও প্রাসঙ্গিক কি বলো?ধুলোর ঝড় উঠবে হয়তো একটু পড়ে,বোসেদের পোড় বাড়ি থেকে এক এক
করে বেরিয়ে আসবে শেয়াল,হুক্কা-হুয়া।
রাত হয়েছে,বেশ কত লোকে,হ্যাঁ আমি
তর্কে যেতে চাইনা,ফিরতে পারবেনা
আর নিজের বাড়ির দাওয়ায় বসে চুল
আঁচড়াতে আঁচড়াতে বলতে পারবেনা
কোনোদিন,এখন তাড়া আছে,এসে খাবো
মা।মায়েরা কি জানতে পেরেছে,তারা
হয়ে গেছে তারা।কে জানে?বাউল এতো
রাত্রে কোথা হতে ফিরছে,শেষ ট্রেন তো
কবেই চলে গেছে।বমি করতে করতে
বিশু মাতাল বাড়ি চিনতে না পেরে শুয়ে
পড়েছে বিশাল আম গাছটার তলায়,ওর
মরা বাপটা লাগিয়ে ছিল?
এগুলো নয়!অন্য কিছু কি?অন্ধকারে
দেখা যায়না,এদিকে বাতি-স্তম্ভ অপ্রতুল।
ছেঁড়া-খোঁড়া তবু তো নিজের ছিল,বলো।
ল্যাংড়া কুকুরটা,পাগলা বাবা,পোষা টিয়া
অবাধ্য বাছুর,কে তাহলে পর ছিল?মানুষ!চিনতে পারোনি কেন?ধুস!আবার সওয়াল!যাও,যাও,আটকাবো না,আর।
কিন্তু শোনো,মনুষ্য জন্ম,আর চেয়োনা কখনো।

No comments:
Post a Comment