Wednesday, 19 February 2020

সুমন মল্লিক





তোমার ঘুমের পাশে

তোমার ঘুমের পাশে এক আকাশ তারা
আধো আলোকে নেমে আসে মোহন ৷
হেমন্তের বিষণ্ণতা থেকে বেরিয়ে আসে
                              একচুমুক তৃপ্তি...

হাতমুখ ধুয়ে চেয়ার টেনে বসি বিছানার কাছে ৷
ক্লান্তি উধাও হয়, মধ্যরাতের নির্ঘুমে
দ্রুত পায়ে ফিরে আসে পরাগ জড়ানো সৃজন,
পাতায় পাতায় নতুন কুয়াশা ঠেলে
                            তুমি উঠে বসো ।
ভাবি,
জীবন এতটাও আঁধারে ভরা নয় ৷
এই যে দিনের শেষে হিরণ্যময়ী হয়ে ঘুমিয়ে আছ ;
এই দেখাটুকুর জন্যই
              বেঁচে থাকতে ইচ্ছে করে দীর্ঘকাল ৷

আসলে আমি তো অন্ধ ফকির, ভাটার টানে ভাসি ৷
শূন্য থেকে পূর্ণ হতে তোমার ঘুমের পাশে আসি ৷

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে