অন্তুদের বাড়ি
যে গান আমি কুড়িয়ে এনে রেখেছিলাম
ওই ঘুমের শিয়রে
তাকে নিয়ে তুমি কী করেছো ?
আমি যে পিস্তলের ভেতরের অন্ধকার
রাস্তা থেকে
কুড়িয়ে আনলাম
তাকে তুমি কোথায় রাখলে ?
শুধু ভাঙচুর ? শুধু লুঠপাট ?
শুধু চিৎকার ?
দ্যাখো
হাতের ভেতরে হাত আজও
চমকে ওঠে--
চাঁদ ঠিক চিনে নেয়
অন্তুদের বাড়ির দোতলা --
বলেঃ
আয়না কি একার নাকি কারও ?
আয়না ? একার ?
তুমি
আমাকে হ্যারাস করো
আমাকে ঠকাও
আমাকে ঘোরাও কেন
আমি কি কুমকুম ?

No comments:
Post a Comment