Wednesday, 19 February 2020

গৌতম কুমার গুপ্ত





অর্কিড ফিউচার  

একটি গান সম্পূর্ণ হবার আগেই 
                   উথলে উঠল দুধ
ডেকে উঠল গৃহপালিত একটি ম্যাকাও
একটি কাঠবিড়ালী দ্রুত উধাও হল
গিরগিটির রঙে বদল হল ছদ্মরূপ 

রসুইঘরে সারি সারি বাদামী গৃহিনী
তেলেজলে বারোমাস 
      গুছোনো হল না আলমারি
মিটসেফে হরিদ্রা সর্ষের হাড়জ্বলুনি সাঁঝবেলা
এবারেও হল না যাওয়া অলীক চড়ুইভাতি

পূর্বাশা ফ্ল্যাটের গোগুলের মা বাবা গেছে সুন্দরবন
জলবায়ু আবাসনের বৃন্দারা হরিদ্বার গারোয়াল
এখানে পুড়ছে কারো ম্যানিকিউরড নেলপালিশ
খুঁটে বাঁধা প্রমোদের কয়েকটি খুচরো সিকি আধুলি

ফুল্লরার বারোমাস্যা কিছু নিঃশ্বাসের ভায়োলিন
দেওয়ালে দেওয়ালে আঁকছে অর্কিড ফিউচার
কোথাও একদিন কোথাও চিরদিন সর্বনাশা সুখ

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে