Wednesday, 19 February 2020

রোমেল রহমান





মাতৃভাষা


তোমার জন্য সেই যে মিছিল
এই যে মিছিল রোজ
এই যে কড়া
এই যে মিঠে
রঙের সুরে বলা
বুকের রক্তে কিনে আনা আমার বাংলা ভাষা

এই যে আমি
রোজ হেঁটে যাই
রোজ বলে যাই কথা
এই যে লেখা এই যে পড়া
এই যে খিস্তিখেউর
এই যে মধুর কণ্ঠে শুনি
তুমুল ভালোবাসি
সবই আমার রক্ত দিয়ে কেনা
তোমার বুকে শব্দে মেলি ডানা
একলা হেঁটে গুণগুনিয়ে 
হঠাৎ ক্ষেপে বলা
বুকের রক্তে কিনে আনা আমার মতৃভাষা

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে