Wednesday, 19 February 2020

শ্যামল মজুমদার





অভিযোগ 
 

কি ভীষণ অভিযোগ,'হরিণ মারোনি তুমি '-
অথচ দুচোখ সেই কস্তুরীর খোঁজে 
পেরিয়েছে ছায়াপথ, শিকারীর সাজে 
দেখেছে মুষলপর্ব,নিজেও থেকেছে সংযমী । 

অধরা নাভির গন্ধে নাক-চোখ পুড়ে ছারখার ;
খুঁজেছি চারণভূমি আমিও মারীচ স্মরণে 
প্রশ্নেরা নির্জোট - জমা হয় মনের গহনে -
'দুহাতে রক্ত নেই, বলো ,বলো এই দায় কার '-

মৃগয়া ও কালজয়ী - তারাদের চেনা পৃথিবীতে 
সমস্ত শৃঙ্গার স্মৃতি বিরহে উজ্জ্বল হয়ে ওঠে ।

1 comment:

  1. it is a beautiful poem. at least poetic words have been used cleverly .
    no body runs after word to word or sentence to sentence meaning. to write this kind poem is a special art. i love to read but i do not seek to decipher.

    thanks to the poet.

    ReplyDelete

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে