Wednesday, 19 February 2020

অভিজিৎ ঘোষ





প্রতিরোধ

 
প্লাস্টিকের যে বলটা
লুকিয়ে রেখেছিলে টেবিলের তলায়
বাচ্চাটার দুষ্টুমি থেকে বাঁচতে,
দ্যাখো, গড়িয়ে চলেছে
গড়িয়ে গড়িয়ে তলিয়ে যাবে
 
যেভাবে পারো বলটাকে আটকাও
নিজের হাতে তুলে দাও
ওই শিশুটির হাতে
 
এই পৃথিবীতে এখন
মানুষ বলতে তো কেবল
ওরাই…

4 comments:

  1. চমৎকার। দারুণ কবিতা। খুব সুন্দর করে সহজ ভাষায় লেখা। কবিতাটা পড়তে পড়তে একটা পরিষ্কার চিত্র চোখের সামনে ভেসে ওঠে, একেবারে জীবন্ত।

    ReplyDelete
  2. সঠিক এবং বাস্তব, যতক্ষণ বলটা হাতের নাগলে আছে ততক্ষণ ঐ শিশুটির শিশুত্ব, সময় থাকতে -----

    ReplyDelete

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে