সহবাস
দাম্পত্যকলার তলে ফাটাফাটি বিরিয়ানি, চাঁপ...
আঃ মশল্লা, মাশাআল্লা, জিন্দেগিতে এ-স্বাদ পাবোনা!
পরে থাক ঢেকুর। চোঁয়া। অ্যান্টাসিড বা অল্প-স্বল্প চাপ।
ঘটি-বাটি সাফ কোরো। ঠুকে যাচ্ছে বাসনে বাসনা।
ছিটকিনি লাগিয়ে যাই। দুদ্দাড় দরজা খোলো এসে।
বারান্দায় বৃষ্টির ঢেউ। ছাদে কিন্তু খরার আকাল।
টুংটাং চামচ নাড়া। কলহ-আলাপ চায়ে মেশে...।
দাম্পত্যকলার খোসা। পিছলে পড়া। উঠে ধরা হাল।

চমৎকার কবিতা।
ReplyDelete