Wednesday, 19 February 2020

সুতনু হালদার




কণ্ঠ
                    
আলাপচারী ফোনে তার ঘুমন্ত কণ্ঠস্বর শুনতে আমার বড্ড ভালো লাগে, ঠিক সন্ধ্যা নাগাদ মৃদুমন্দ বাতাসের প্রতিলিপি স্বরূপ সেই কণ্ঠ আজ হঠাৎ আমাকে আবার অকৃপণ হস্তে পাখির উচ্ছলতা দান করল। নদীর স্রোত যেমন তার ছলাৎছলাৎ শব্দে প্রতিটা ঢেউকে মাতাল করে ছুটিয়ে নিয়ে বেড়ায়, আমিও তেমন মিছিল ভাঙা ঘুমন্ত কণ্ঠস্বরের ভাষা পান করা মাতাল মুদ্রা রাক্ষস...
        সামনে যে শ্মশানের রাস্তা নেমে গেছে সেই রাস্তাতেই বাতাসের চিরস্থায়িত্বটা বজায় থাকে, অথচ কয়েকটা সুসামঞ্জস্য অবরোধ যখন কণ্ঠরোধ করতে উদ্যোগী হয় তখন কিছুটা মেটামরফোসিস বিলাস আড়মোড়া ভাঙা ক্লোরোফিলকে চির-রোমান্টিক করে তোলে; প্রতিটা অনুভূতির বাকলে রঞ্জক মাখাতে মাখাতে সময় এগিয়ে চলে।
          একটানা ঊনিশ মিনিট পরে একটা পালতোলা নৌকা তোমার স্রোতের অনুকূলে ভাসতে চেয়েছিল, গাছেরা রূপালি জ্যোৎস্নায় স্নান করতে চাইলে বাতাস গেয়ে উঠল-
  "কানুর পিরীতি চন্দনের রীতি ঘষিতে সৌরভময়"
              মাটির সৌন্দর্য তাকে আরো মহনীয় করে তুলল। শিল্পীর আন্তরিকতা সেই মূর্তিকে অনিন্দ্যসুন্দর করে উপস্থাপন করল, ভাষা দিল রক্ত...

               প্রাণ প্রতিষ্ঠার হ'ল- 
           রোদ্দুর স্নাত অমলকান্তির...

4 comments:

  1. কয়েকটা কথা বড় ভালো লাগলো,'সামনে যে শ্মশানের...বজায় থাকে','প্রতিটা অনুভূতির ডাকলে...সময় এগিয়ে চলে'। সত্যিই, চন্দন না ঘষলে, সৌরভ নিঃসৃত হয় না, জীবনসংগ্রাম মানুষ কে পরিণত করে, বোধহয় কিছুটা অন্যরকম পরিপূর্ণতা ও দেয়। তখনই কি অমলকান্তি রা রোদ্দুর হয়ে ওঠে? ...হয়তো বা।
    খুব সুন্দর লিখেছো, ভালো লাগলো।

    ReplyDelete
  2. অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্যে অনেক সমৃদ্ধ হলাম। খুব ভালো থাকুন।

    ReplyDelete
  3. ফার্স্ট stanza টা র কোনো প্রয়োজন ছিলো কিনা বুঝতে পারছি না... কয়েক টা লাইন বেশ ভাবার মতো .. Akta দর্শন ও পেলাম খুঁজে মনে হয় .. 2nd ও 3rd stanza গুলো অপূর্ব ভাবনার মেলবন্ধন...লেখার angik টা খারাপ লাগে নি... আগে যিনি কমেন্ট করেছেন তিনি বেশ ভালো করেই বলেছেন... শুভকামনা রইল .. ভাষা দিবস এর।

    ReplyDelete
  4. অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল বন্ধু। তোমার মন্তব্যে নতুন করে ভাবার সাহস পেলাম। ভালো থেকো। আন্তর্জাতিক ভাষা দিবসের শুভেচ্ছা নিও।

    ReplyDelete

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে